গত শনিবার দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের আলী হোসেন মাস্টার বাড়ির নুরুল ইসলামের মাদকাসক্ত ছেলে মোঃ ফারুক (৩০) তার স্ত্রী একই উপজেলার পৌরসভার বারেরা গ্রামের আমানতের বাড়ির আবুল হাসেমের মেয়ে ফারহানা আক্তার (২২) কে জবাই করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে নিয়ে আসা ফারহানার আত্মীস্বজনরা জানান, বেশ কিছুদিন যাবত যৌতুকের জন্য চাপ এবং পারিবারিক দ্বন্ধ হলে আজ তা মিটিয়ে ফারুক তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাবার কয়েক ঘন্টা পরেই এ নিয়ে আবারো তর্কাতর্কি এবং ঝগড়ার একপর্যায়ে ফারুক তার স্ত্রী ফারহানাকে দা দিয়ে জবাই করে হত্যা করার চেষ্টা করে। এ ঘটনায় ফারহানার বড় ভাই মেহেদী হাসান মাামলা দায়ের করেছেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাতেই অভিযোগ পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ফারুককে গ্রেফতার করতে সক্ষম হই। এ ব্যাপারে আমার থাানায় একট মামলা হয়েছে আসামী আদালতে প্রেরন করা হয়েছে।

সাহিদ ইসলাম (দেবিদ্বার) কুমিল্লা: