কুমিল্লার দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে ২ বন্ধু কর্তৃক স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাদের কুমিল্লা আদালতে হাজির করা হলে বিচারক ২ জনকে জেল হাজতে প্রেরন করেন।
সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে চান্দিনা উপজেলার সেনাবাহিনীর একটি দল ও দেবীদ্বার থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে ২ ধর্ষককে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে আটক ২ ধর্ষক আবুল কালাম (৩০) চান্দিনা উপজেলার পৌর এলাকার বেলাশর গ্রামের কমিশনারের বাড়ির মৃত আব্দুর রশিদের পুত্র এবং মো. আমির হোসেন রাজু (২৯) দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত: হারুন অর-রশিদের পুত্র।
ওই ঘটনায় ধর্ষিত গৃহবধূর স্বামী বাদী হয়ে মঙ্গলবার বিকেলে দেবীদ্বার থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটক দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। বাদীকর্তৃক দেবীদ্বার থানায় দায়েরকৃত মামলার বিবরনীতে উল্লেখ করেন ভিক্টিম (১৬) তার স্ত্রী। গত ৩ মাস পূর্বে তাদের বিয়ে হয়। আসামী মো. আমির হোসেন রাজু আমার পূর্ব পরিচিত। ৩/৪ মাস পূর্বে আমার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় কারাগারে গেলে, আসামীর মো. আমির হোসেন রাজু আমাকে জামিনে আসতে সহায়তা করেছিল। প্রায় এক মাস পূর্বে সানানগর এলাকায় আসামী মো. আমির হোসেন রাজু আমাদের একটি বাসা ভাড়া করে দেয়। ওই সুবাদে আসামীরা আমার বাসায় আসা- যাওয়া করত।
গত ১ অক্টোবর আমার স্ত্রীকে বাসায় একা রেখে নিজ গ্রামের বাড়িতে যাই। ওইদিন রাত ১১ টায় আমার অনুপস্থিতিতে আসামী আবুল কালাম আমার বাসায় এসে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে চলে যায়। ২ অক্টোবর রাত দেড়টায় আমার ভাড়া বাসায় আমির হোসেন রাজু ও আবুল কালাম আসে। রাতে খাবার না থাকায় ওরা আমাকে খাবার আনতে চান্দিনা বাজারে পাঠায়। আমার অনুপস্থিতিতে ওরা দু’জন আমার স্ত্রীকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। আমি বাসায় আসার পর আমার স্ত্রী লজ্জায় বিষয়টি গোপন রাখে এবং পরদিন তার বান্ধবীর বাড়িতে চলে যায়। তাকে তার বান্ধবীর বাড়ি থেকে বাসায় আনার পর ৩ অক্টোবর রাতে ধর্ষনের ঘটনাটি জানায়। পরের দিন ৪ অক্টোবর আমার স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে ধর্ষনের বিষয়টি জানায়।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে গত রাতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়। মামলাটি স্পর্শকাতর হওয়ায় গভীর তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আজ (মঙ্গলবার) বিকেলে তাদের কোর্ট হাজতে চালান করেছি।

মোঃ বিল্লাল হোসেন: