কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, বিপলাসার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া, উপজেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি রবিউল, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রব।
প্রধান অতিথি বলেন জামায়াত আপনাদের কল্যাণের পথ দেখাচ্ছে যে কল্যাণ দুনিয়া আখেরাতে মুক্তির কল্যাণ। দেশে ইসলাম কায়েমে কোনো অমুসলিম বাধা নয়, বাধা হচ্ছে নামধারী মুসলমান।
আজকের মানব রচিত বিধানে যে আইন চলে আমরা সে আইন কোরআন দিয়ে

মনোহরগঞ্জ প্রতিনিধি