বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারমূলক ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার হাসনাবাদ বাজার মান্দারগাঁও ও শান্তির বাজারে সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. রশিদ আহমেদ হোসাইনী।নির্দেশে
এ সময় স্থানীয় বিএনপি, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন
মোঃ হোসেন
মোহাম্মদ জসিম
মোঃ কালা মিয়া
সৈয়দ আহমদ
মোঃ ইয়াছিন , যুবদল নেতা সাদাত হোসেন শাহিন
জসিম উদ্দিন সোহাগ সহ ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।
নেতাকর্মীরা বলেন, এই ৩১ দফাই হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্মাণের রূপরেখা।
তারা আগামী দিনে গণআন্দোলনের মাধ্যমে এই দফাগুলো বাস্তবায়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোহরগঞ্জ প্রতিনিধি: