প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি–নারার পাড় সড়কে উন্নয়নের ছোঁয়া নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মনোহরগঞ্জ প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১০নং নাথেরপেটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কান্দি ও নারার পাড় গ্রামের প্রায় আধা কিলোমিটার সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর উন্নয়নের ছোঁয়া না লাগায় এ সড়কটি এখন স্থানীয়দের দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

গ্রাম দুটি সংযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা ও স্থানীয় কৃষকরা চলাচলের সময় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় রাস্তা দিয়ে হাঁটা দুষ্কর হয়ে পড়ে, আবার শুষ্ক মৌসুমে ধুলাবালিতে শ্বাস নিতে কষ্ট হয় পথচারীদের।

এলাকাবাসী জানান, ৩নং ওয়ার্ডে রয়েছে দুটি বিদ্যালয় ও একটি ভোট কেন্দ্র। প্রতিদিন শিক্ষার্থী ও অভিভাবকদের এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। অথচ বছরের পর বছর ধরে রাস্তা উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছে রাস্তা পাকা করার দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি— দ্রুত এই কান্দি–নারার পাড় সংযোগ সড়কটি পাকা করার ব্যবস্থা নেওয়া হোক, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমে আসে।

প্রিন্ট করুন