প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

৫ নং ওয়ার্ডে সরকারি ভাতা আবেদন শুরু, সমাজসেবায় মানবিক নেতৃত্বে মোখলেসুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে শুরু হয়েছে সরকারি ভাতা আবেদনের কার্যক্রম। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, প্রতিবন্ধী ও শিশু মাতৃ ভাতার জন্য আবেদন গ্রহণ করছে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়। সচিবের নিকট প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করা যাবে।

এই উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আবেদনকারীরা যদি কোনো সমস্যায় পড়েন বা সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে খন্দকার মোখলেসুর রহমান-সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

বয়স্ক ভাতা :

– পুরুষের বয়স ৬৫+, নারীর বয়স ৬২+

– আবেদনকারীর NID কার্ডের ফটোকপি

– এক কপি ছবি

– নমিনীর ছবি ও NID ফটোকপি

– আবেদনকারীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর

বিধবা ভাতা :

– আবেদনকারীর NID কার্ডের ফটোকপি

– এক কপি ছবি

– নমিনীর ছবি ও NID ফটোকপি

– আবেদনকারীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর

স্বামী পরিত্যক্ত ভাতা :

– আবেদনকারীর NID কার্ডের ফটোকপি

– এক কপি ছবি

– নমিনীর ছবি ও NID ফটোকপি

– আবেদনকারীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর

প্রতিবন্ধী ভাতা :

– সমাজসেবা কার্ডের ফটোকপি

– NID বা জন্মনিবন্ধনের ফটোকপি

– এক কপি ছবি

– নমিনীর ছবি ও NID ফটোকপি

– আবেদনকারীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর

শিশু মাতৃ ভাতা :

– গর্ভাবস্থার ৪–৭ মাসের মধ্যে আবেদনযোগ্য

– ডাক্তারি কাগজের ফটোকপি

– স্বামী-স্ত্রীর NID ফটোকপি

– মায়ের এক কপি ছবি

– নমিনীর ছবি ও NID ফটোকপি

– আবেদনকারীর নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর

📌 শিশু মাতৃ ভাতার আবেদন গ্রহণ হয় প্রতি মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত।

মানবিক নেতৃত্বে আশাবাদী এলাকাবাসী

৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ মনে করছেন, খন্দকার মোখলেসুর রহমানের মতো দায়িত্বশীল, মানবিক ও সমাজসচেতন ব্যক্তিত্ব জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। তাঁর নিরলস প্রচেষ্টা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস, এবং ভাতা সংক্রান্ত কার্যক্রমে সক্রিয় সহযোগিতা ইতিমধ্যেই জনমনে গভীর আস্থা ও আবেগ সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন অভিভাবক। যেকোনো সমস্যায় পাশে থাকেন, সমাধানের পথ দেখান।” এমন জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমাজে ন্যায়, সহমর্মিতা ও উন্নয়নের ধারা আরও সুসংহত হবে বলে বিশ্বাস করেন তারা।

প্রিন্ট করুন