প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫

অধ্যাপক রূপক চন্দ্র রায় :

এ বছরের প্রতিপাদ্য -“প্রতিটি মিনিট গুরুত্বপূর্ন” যখন মস্তিষ্কের কোনো অংশে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, সাথে রক্তনালী ফেটে রক্তপাত হয় এর ফলে মস্তিষ্ক নিজের কিছু কাজ ঠিকমতো করতে পারে না, সহজ ভাষায় একেই  বলা হয় স্ট্রোক বা সেরিব্রোভাসকুলার এক্সিডেন্ট। সম্প্রতি অল্পবয়সী ব্যক্তিদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বেড়েই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি ৪ সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হন এবং ১২ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটে। সারা বিশ্বে স্ট্রোকে মৃত্যুর প্রধান কারন এবং বাংলাদেশেও এটি মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। এই দিবসের মাধ্যমে যে বার্তাটি দিতে চাই  তা হলো- প্রতিটি মানুষেরই স্ট্রোক সর্ম্পকে সচেতন হওয়া উচিত।

 স্ট্রোকের দুটি ধরন- ইসকেমিক

ও হেমোরেজিক, ইসকেমিক স্ট্রোক যেখানে  ব্রেনে রক্তপ্রবাহ কমে যায় এবং অক্সিজেনের অভাবে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কোষ মারা যায়।

 

হেমোরেজিক স্ট্রোক ইহা ঘটে যখন একটি দুর্বল রক্তনালী ফেটে যায়, যার ফলে রক্তপাতও হয়। স্ট্রোকের কারণ- ডায়াবেটিস, হাইপারটেনশন/উচ্চ রক্তচাপ,অতিরিক্ত মানুষিক চাপ, অনিয়মিত জীবনযাপন, ব্যায়ামের অভাব, শরীরিক অনিয়ম, স্থূলতা।

পরিসংখ্যান বলছে প্রতি মিনিটে বিশ্বের ৩০ জন মানুষ প্রথমবারের মতো স্ট্রোকে আক্রান্ত হয়।

স্ট্রোকের প্রাথমিক লক্ষনগুলো মনে রাখুন- মুখের এক পাশ ঝুলে যাওয়া, হাত বা পা দূর্বল হয়ে যাওয়া, কথা অস্পষ্ট  হয়ে যাওয়া, হঠাৎ মাথা ঘোড়া বা ভারসাম্য হারানো, দৃষ্টি শক্তির সমস্যা। আমাদের সকলেরই মনে রাখতে  হবে স্ট্রোক একটি জরুরী চিকিৎসা অবস্থা (গোল্ডেন আওয়ার) সাড়ে চার ঘণ্টা এর মধ্যে সময় মতো হস্তক্ষেপে একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।

 

স্ট্রোক প্রতিরোধে করনীয়: মানসিক চাপ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভাস, ওজন নিয়ন্ত্রন রাখুন, ধুমপান- মধ্যপান সম্পূর্ণরূপে  বর্জন করা, নিয়মিত শারীরিক ব্যায়াম, ডায়াবেটিস

নিয়ন্ত্রণে রাখুন।

বাংলাদেশে ২০২০ সালের, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী ৮৫ হাজার ৩৫০ জন নাগরিক মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে মারা যায়। সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের স্ট্রোকের লক্ষনগুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। সচেতনতা, সময়োপযোগী ফিজিওথেরাপি  চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, একটি স্বাস্থ্যকর জীবণধারা অংশগ্রহনের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার  জীবণ বাঁচানো যেতে  পারে।

 

সচেতনতা দিয়ে প্রতিরোধ শুরু হোক, সাথে সাথে আপনার থেকেই সচেতনতা শুরু হউক, কারন সময় হারালে মস্তিষ্ক হারাবে।

 

লেখক : 

সহকারী অধ্যাপক রূপক চন্দ্র রায়। 

শিক্ষক ও পাবলিক হেলথ গবেষক।

এমফিল (রিসার্চ স্কলার) 

বিভাগীয় প্রধান- জিভিআইএমটি, কুমিল্লা। ও ফ্যাকাল্টি- গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজ, সাভার ঢাকা। 

01722237642

ropak.mph111@gmail.com

চেম্বার :১ সি.আর  ফিজিওথেরাপি সেন্টার, ক্যান্টনমেন্ট, কুমিল্লা। 

চেম্বার : ২ মেট্রোপলিটন মডেল হসপিটাল, কুমিল্লা।

প্রিন্ট করুন