আজ ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টা সময় কুমিল্লা বুড়িচংয়ের সৈয়দপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সমর্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন মোঃ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা তাতিদল, সৈয়দ মোঃ লাভলু সাবেক উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক, মোঃ কামাল হোসেন সদস্য উপজেলা বিএনপি ও উপদেষ্টা দৈনিক আওয়ার বাংলাদেশ,
মোঃ মফিজুল ইসলাম সাবেক সহ-সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি, মোঃ নাসির উদ্দিন ভারেললা উত্তর ইউনিয়ন যুবদল,মিজানুর রহমান ভুঁইয়া, বিএনপি সাবেক সদস্য ময়নামতি ইউনিয়ন বিএনপি, খোরশেদ আলম মোকাম ইউনিয়ন বিএনপি সহ বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মীগণ।
বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন কুমিল্লা ৫ এর মানুষ এমপি চায়না একজন মন্ত্রী চায়, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এমপি হলে মন্ত্রীপরিষদের সদস্য হবেন এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। আরো বলেন ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন একজন বিশ্ব মানের উচ্চ শিক্ষিত ও জাতীয় পর্যায়ের নেতা উনি সংসদে গেলে মন্ত্রী হবেন এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ও অগ্রনী ভূমিকা পালন করতে পারবেন।

ফয়েজ আহম্মেদ ভূইয়া