প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় র‌্যাব’র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৪ মাদক কারবারি আটক

রুহুল আমিন চৌধুরী সুমন:

কুমিল্লায় র‌্যাব’ব পৃথক অভিযানের কোতয়ালী থানা এলাকার জগন্নাথপুর এলাকা থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বাতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যানসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৩৫), তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহা এর ছেলে সুমন সাহা (৩৭), সুজানগর ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।

 

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

প্রিন্ট করুন