প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পৃথক দুটো অভিযান চালিয়ে শটগানের কার্তুজসহ ২ সন্ত্রাসীকে আটক করেছেন র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব ১১ সিপিসি-২ সোমবার রাতে সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর ও জেলার চৌদ্দগ্রাম উপজেলার আবদুল্লাপুর এলাকায় পৃথক দুটো অভিযান চালিয়ে ২ জন সন্ত্রাসীকে গেস্খফতার করেন।

এসময় র‌্যাব আটক হওয়া সন্ত্রাসী মোঃ বাহাদুর ইসলাম স্বপন এর কাছ থেকে ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং ০৪টি ১২ বোর শটগানের কার্তুজ ও অপর আসামি মোঃ সোহরাব হোসেনের কাছ থেকে ২টি ১২ বোর শটগানের কার্তুজ জব্দ করেন।

আটককৃতরা হলো, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর এলাকার তাজুল ইসলাম এর ছেলে মোঃ বাহাদুর ইসলাম স্বপন (৪০), জেলার চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল সোবহান এর ছেলে মোঃ সোহরাব হোসেন (২১)।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

প্রিন্ট করুন