প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির শীর্ষ চার নেতা স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১ নভেম্বর ২০২৩ তারিখে এক গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার জেলার শীর্ষ নেতাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছে। বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ জমা হচ্ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

বহিষ্কৃত নেতারা হলেন, অ্যাডভোকেট গোলাম গউস, সভাপতি, বগুড়া জেলা বিএনপি হিরু, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপি  অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু, সভাপতি, নওগাঁ জেলা বিএনপি।

Oplus_131072

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বিএনপির সকল পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

 

দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি শক্ত বার্তা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে।

 

বহিষ্কৃত নেতারা নিজ নিজ জেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন এবং স্থানীয় পর্যায়ে তাদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। এই বহিষ্কারাদেশে সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ কেউ বলছেন, বিষয়টি আরও খোলাসা করে জানানো উচিত ছিল।

 

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো আপস নেই এবং ভবিষ্যতেও এমন সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন