প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

দোলাসহ আহতদের দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :

দোলাসহ আহতদের দেখতে সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

তিনি সেখানে সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ হামলায় আহতদের খোঁজখবর নেন, তাদের পাশে দাঁড়ান এবং দ্রুত সুস্থতার কামনা করেন।

 

আবুল কালাম বলেন, “এই হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।”

তার সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ দক্ষিণ জেলা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

 

এর আগে রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে সামিরা আজিম দোলার গাড়িবহরে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পর সন্ধ্যায় ভিডিও বার্তায় হামলার নিন্দা জানান আবুল কালাম।

প্রিন্ট করুন