প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ১৭ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার

 

ডাকাতির প্রস্তুতিকালে ১৭ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চান্দিনা উপজেলার কেরনখাল কাঠবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  তিতাস উপজেলার, খানবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে ফারুক ওরফে জজ মিয়া (৩৭), চান্দিনা উপজেলার নরিতলা গ্রামের আবেদীন মিয়ার ছেলে বাবুল ওরফে সেলিম (৪৮), কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ড পাথুরিয়াপাড়ার অভিনাশ চন্দ্র সরকারের পুত্র  সুজন চন্দ্র সরকার (২৫) ও চান্দিনা ছাইকট গ্রামের মৃত আলী মিয়ার পুত্র আব্দুর রশিদ (৫৫)।

অভিযানে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডাকাতিকালে ব্যবহৃত গাড়ি

ডিবি জানায়, ফারুক ওরফে জজ মিয়ার বিরুদ্ধে ১৭টি, বাবুলের বিরুদ্ধে একটি এবং রশিদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় দুটি মামলা (ধারা ৩৯৯/৪০২ ও Arms Act 19(f)) দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

 

প্রিন্ট করুন