প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বাঞ্ছারামপুরে পৌর জামায়াতের ফ্যাসিবাদের লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ ও গণসংযোগ

আলাউদ্দিন সাদি, স্টাফ রিপোর্টার

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যাসিবাদবিরোধী ও লকডাউনের প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর কাজী মো. আবুল বাশারের নেতৃত্বে মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আস্তানা বাঞ্ছারামপুরে টিকবে না।
সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান নকিবুল হুদা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নুর ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন সাদী, সাবেক পৌর সভাপতি মাসউদুর রহমান, পৌরসভা মেয়র প্রার্থী নুরে আলম, উজানচর ইউনিয়ন জামায়াত সভাপতি মোহাম্মদ আলী লিটন, মো. আবু কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে অধ্যাপক দেওয়ান নকিবুল হুদার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জনসংযোগ করা হয়।

প্রিন্ট করুন