প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নাশকতার অভিযোগে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক সহ যুবলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

 

ঢাকা–কুমিল্লা মহাসড়কে আগুন জ্বালিয়ে নাশকতা চালানোর অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর সদর দক্ষিণ থানার এলাকায় এ ঘটনা ঘটে। পরে জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহসিফ রেজা আকাশ, লালমাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও যুবলীগের সক্রিয় সদস্য ইফতেখার আলম ভূঁইয়া অমিত, এবং কোতোয়ালি মডেল থানার আজহারুল ইসলাম।

পুলিশ জানায়, মহাসড়কে আগুন লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। ঘটনার পর পরই ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রিন্ট করুন