কুমিল্লার চৌদ্দগ্রামে আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত সাড়ে ১টার দিকে গুণবতী ইউনিয়নের রাজভল্লবপুর–কর্তাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মো. টিপু সুলতান (৩৩)। তিনি গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। টিপু সুলতানের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল পরীক্ষা করিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিজস্ব প্রতিবেদক :