প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় খাটের নিচে ১২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

ফয়েজ আহমেদ ভূইয়া :

ব্রাহ্মণপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য আসছে। তার যোগদানের পর থেকেই মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে থানা পুলিশ। সম্প্রতি শশীদল ইউনিয়নের নারায়নপুর (উত্তরপাড়া) এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

গতকাল ১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ওসি সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোঃ জসিম উদ্দিন (৫০) এর বসত ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। পুলিশ বাড়িতে প্রবেশের চেষ্টা করলে জসিম উদ্দিন পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে এবং আরও তিনজনকে আটক করতে সক্ষম হয়।

 

পুলিশ তার খাটের নিচ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলেন, নারায়নপুর গ্রামের মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫০), মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আক্তার হোসেন (৪২), আশাবাড়ী গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে টেইলার্স নজরুল (৪৫), এবং মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩৫)। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা এখন মাদক ও অপরাধ দমনে দৃঢ় অবস্থানে। তার কঠোর মনোভাব, গোয়েন্দা দক্ষতা এবং সাহসী নেতৃত্বে একের পর এক সফল অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয়দের মতে, তিনি এখন মাদক ও চোরাকারবারিদের মূর্তিমান আতংক।

প্রিন্ট করুন