প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় র‌্যাব’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জের মাদক কারবারি আটক

সংবাদ বিজ্ঞপ্তি :

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ সেপ্টম্বর রাতে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেন র‌্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাঁদশিকারী গ্রামের মোঃ সেন্টু আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৩৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিছেন।

উক্ত ঘটনায় কোতয়ালী থানায় আইনানুগ মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন