আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকাসহ কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম ও নোয়াখালীতে কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর প্রভাব ছিল বিস্তৃত ও আতঙ্কজনক।
ঢাকার বিভিন্ন এলাকায় মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভবনের বাসিন্দারা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন।
কুমিল্লার মুরাদপুর থেকে সুমন জানান, “ভূমিকম্পের সময় আমরা ঘরের ভেতরে ছিলাম। হঠাৎ কাঁপুনি শুরু হলে সবাই বাইরে বেরিয়ে আসি। পরে দেখি আমাদের একতলা ঘরের দেয়ালে ফাটল ধরেছে।”
সিলেট থেকে রাজীব আহমেদ জানান, তিনি একটি দোকানে বসা ছিলেন। ভূমিকম্পের সময় দোকানের দেয়াল ও তাকগুলো কাঁপতে শুরু করে। আতঙ্কে সবাই বাইরে ছুটে যান।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইউএসজিএস। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অঞ্চলে উৎপন্ন হয়েছে।
এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও স্থানীয়ভাবে দেয়ালে ফাটল, আসবাবপত্র পড়ে যাওয়া এবং আতঙ্কে ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
বিস্তারিত আসছে……..

নিজস্ব প্রতিবেদক :