প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে দৌলতপুর প্রিমিয়ার লিগের পঞ্চম আসর

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দৌলতপুর পূর্বপাড়ায় আসছে ১১ ডিসেম্বর ২০২৫ ইং  সন্ধ্যা ৭টায় শুরু হতে যাচ্ছে প্রতীক্ষিত দৌলতপুর পূর্বপাড়া প্রিমিয়ার লিগ (DPL) সিজন–৫। এ উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলোয়াড়দের প্রস্তুতি, সমর্থকদের আগ্রহ এবং আয়োজকদের ব্যস্ততা—সব মিলিয়ে জমে উঠেছে টুর্নামেন্ট শুরুর আমেজ।

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও আকর্ষণীয় ম্যাচ, কড়া প্রতিযোগিতা ও প্রাণবন্ত দর্শকসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। টুর্নামেন্টকে সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সবাইকে সময়মতো মাঠে এসে খেলাটি উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিন্ট করুন