প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা সদর আসনের এমপি বাহারের বড় ভাই মহিউদ্দিন সেলিম আর নেই

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এর বড় ভাই সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ কে এম মহিউদ্দিন সেলিম শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর মুন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন।

মৃতুকালে তার বয়স ছিলো ৮১ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। মরহুম এ কে এম মহিউদ্দিন সেলিমসহ ৫ ভাই ও ২ বোন, ভাইদের মধ্যে তিনি ছিলেন বড়।

এছাড়াও তিনি কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুকের পিতা। আগামীকাল রোববার সকাল ১১ ঘটিকায় কুমিল্লা টাউনহল মাঠে মরহুম এর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে, জানাজা শেষে মরহুমের মরদেহ টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হবে।

প্রিন্ট করুন