কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে জামায়তে ইসলামীর অফিসে হামলা ও ভাংচুর এর প্রতিবাদে কাদৈর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমান, সেক্রেটারী মোশাররফ হোসেন বাহার, জামায়াত নেতা শেখ আহমেদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী আরিফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল টি কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন জামায়াতের অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনিছুর রহমান