প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শব্দদূষণ রোধে রাত ৯টার পর নীরবতা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২৫ নভেম্বর শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ হালনাগাদ করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ প্রজ্ঞাপন জারি করেছে

 

নতুন বিধিমালায় সামাজিক অনুষ্ঠান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা যুক্ত হয়েছে রাত ৯টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং শব্দসীমা সর্বোচ্চ ৯০ ডেসিবল নির্ধারণ করা হয়েছে এই নির্দেশনার লক্ষ্য জনস্বাস্থ্য শিশু ও বৃদ্ধদের বিশ্রাম এবং নীরব এলাকার পরিবেশ রক্ষা করা

 

পূর্বের বিধিমালায় কেবল ম্যাজিস্ট্রেটদের হাতে ক্ষমতা থাকায় জনবল সংকটে কার্যকারিতা ছিল সীমিত এবার ট্রাফিক সার্জেন্ট পদমর্যাদার নিচে নহেন এমন পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলেই শব্দদূষণ সংক্রান্ত অপরাধে জরিমানা করতে পারবেন

 

অনিয়ন্ত্রিত হর্ন ব্যবহারে আমদানি উৎপাদন মজুদ ও বিক্রির বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত হয়েছে যা তদারকিকে আরও কার্যকর করবে

 

নতুন বিধিমালায় আরও বেশ কয়েকটি নির্দেশনা যুক্ত হয়েছে অনুমতি ছাড়া জনপরিসরে মাইক লাউডস্পিকার অ্যাম্প্লিফায়ার ও সুরযন্ত্র ব্যবহার নিষিদ্ধ নীরব এলাকায় পটকা আতশবাজি হর্নসহ যেকোনো শব্দসৃষ্টিকারী পণ্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ রাত্রিকালে নির্মাণকাজ বন্ধ রাখতে হবে শিল্পকারখানা ও জেনারেটরের শব্দ নিয়ন্ত্রণে নতুন বিধান সংযোজন করা হয়েছে

 

বিধিমালা তৈরিতে অংশীজনদের মতামত কর্মশালা সকল মন্ত্রণালয়ের পর্যালোচনা এবং জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত খসড়া তৈরি করা হয়

 

সংশ্লিষ্টরা মনে করছেন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ দেশের পরিবেশ সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে

প্রিন্ট করুন