কুমিল্লায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় পদুয়ার বাজার বিশ্বরোড মাছ বাজার সংলগ্ন মাইশা টাইস জুলেখা প্লাজার চতুর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল আউয়াল, কেন্দ্রীয় কমিটির সংগঠক মোহাম্মদ ফজলে এলাহী রুবেল, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী মোশারফ স্বপন, কেন্দ্রীয় কমিটির সংগঠক শেখ রুবেল এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আহমেদ ইসহাক।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, সংগঠনের কার্যক্রম বিস্তার, শ্রম-বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান। সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও উপস্থাপন করা হয়।
আলোচনা শেষে জাতীয় শ্রমিক শক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

রুহুল আমিন চৌধুরী সুমন,