প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

দ্বিতীয় মুরাদপুরে অটো মিশুকসহ ড্রাইভার সুজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অন্তর্গত দ্বিতীয় মুরাদপুর এলাকা থেকে অটো মিশুকসহ ড্রাইভার মোঃ সুজন (১৮) গত ২৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ও মালিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সুজন পিতা—মোঃ রিপন, সাং—২য় মুরাদপুর, থানা—কোতয়ালী মডেল, জেলা—কুমিল্লা।

মিশুকের মালিক মোঃ আল আমিন জানান, ২৭ নভেম্বর সকাল আনুমানিক ৯টার সময় তার মালিকানাধীন অটো মিশুকটি ভাড়ায় চালানোর জন্য চালক সুজন গ্যারেজ থেকে বের হয়ে যায়। প্রতিদিনের মতো সে রাতে গ্যারেজে মিশুক জমা দেওয়ার কথা থাকলেও আর ফিরে আসেনি।

তিনি আরও জানান, “দুইদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে বাধ্য হয়ে কোতয়ালী মডেল থানায় অটো মিশুক ও ড্রাইভার সুজন নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেছি।”

চালক সুজন ও অটো মিশুকের সন্ধানে মালিক ও পরিবার খুব উদ্বিগ্ন। কেউ তার খোঁজ পেলে নিকটস্থ থানা বা মালিকের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন