প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক :

এক টেলিফোন আলাপের অডিও টেপ ভাইরাল হওয়ার পর এবার পদ হারাচ্ছেন তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন আগামীকালের মধ্যে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করার জন্য, এ বিষয়টা আমি যাতে জানিয়ে দেই। রাত ৮টার দিকে আমি তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি জানিয়ে দিয়েছি।

প্রিন্ট করুন