বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ছাতিপট্রি মসজিদে তাঁর উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে বিকেলে হাজী ইয়াছিন নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা, গোবিন্দপুকুরপাড় ও আশপাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ও কুমিল্লা নিয়ে তাঁর উন্নয়ন-ভিশন তুলে ধরেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আরোগ্য কামনায় আমরা আজ আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছি।”
কুমিল্লা-৬ আসনের ভবিষ্যৎ রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকার মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। আমি ঘরে ঘরে যাচ্ছি মানুষের কথা শুনতে। শান্তিপূর্ণভাবে আমরা মাঠে আছি—মানুষের আস্থা অর্জন ও তাদের প্রত্যাশার প্রতিদান দেওয়াই আমার লক্ষ্য।”
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, জবাবদিহি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ঘোষিত এই কর্মসূচি জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। কুমিল্লাকে আমরা একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহাবুব রহমান দুলাল, আব্দুল জলিল, মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ, কৃষক দলের ইকরাম হোসেন তাজ, আদর্শ সদর উপজেলা বিএনপির শফিউল আলম রায়হান, যুবদলের রোমান হাসান, স্বেচ্ছাসেবক দলের খলিলুর রহমান বিপ্লব, আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, এ কে এম শাহেদ পান্না, ছাত্রদলের নাহিদ রানা, ফরহাদ হোসেন ভূঁইয়া, প্রফেসর হাবিবুল্লা, বিপ্লব, মনিরুল ইসলাম বাচ্চু, আনোয়ার হোসেন, কাজী জুবায়ের আলম জিলানীসহ আরও অনেকে।

অনলাইন ডেস্ক :