প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লা কারাগারে নজিরবিহীন অভিযান ধরা পরলেন সুব্রত বাইনের কন্যা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা: কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে র‌্যাব-১১ এর পরিচালিত এক নজিরবিহীন অভিযানে আটক হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর কন্যা সাবিনা ইয়াছমিন বিথি। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

 

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বিথিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে, গত ৫ ডিসেম্বর সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

 

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সুব্রত বাইনের অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক পরিচালনা এবং পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

র‌্যাবের একাধিক টিম বিথির গতিবিধি নজরে রাখছিল। অবশেষে সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থানকালে তাকে আটক করা হয়।

 

এ ঘটনায় কুমিল্লা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন