প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এর পরপরই ডা. মুরাদ হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে মা-বোনদের কাছে ক্ষমা চেয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

অনলাইন ডেস্ক :