প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইমামতি নয় সাংবাদিকতাও নয়-শিক্ষকদের ১১ নিষিদ্ধ পেশা

অনলাইন ডেস্ক :

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আর মসজিদের ইমামতি, দোকান পরিচালনাসহ ১১টি অতিরিক্ত পেশায় যুক্ত হতে পারবেন না এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধপ্তর মাউশি

 

গত রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠানো হয় নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আশরাফুজ্জামান তিনি জানান মাউশি থেকে নির্দিষ্ট ১১টি পেশার তালিকা উল্লেখ করে একটি চিঠি পাঠানো হয়েছে যা নোটিশ আকারে প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে

 

চিঠিতে বলা হয়েছে বর্তমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিয়োজিত তাই তাঁদের পেশাগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় সম্পৃক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ

 

নিষিদ্ধ পেশাগুলোর মধ্যে রয়েছে, বাণিজ্যিক ভিত্তিতে সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা বা পাবলিকেশন্স ব্যবসা, হজ এজেন্ট বা এর বিপণন কার্যক্রম, বিয়ের কাজী বা ঘটকালী পেশা, টং দোকান বা ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা

মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব

রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী বা চাটুকার হিসেবে নিয়োজিত থাকা।

 

তবে নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে কোনো শিক্ষক স্বেচ্ছাশ্রমে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকতে পারবেন তবে তা অবশ্যই এমনভাবে হতে হবে যাতে মূল পেশাগত দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটে

 

এ নির্দেশনা অমান্য করলে এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে

প্রিন্ট করুন