প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল। শনিবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল মনিরের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটু, নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এ সময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্রের আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তাঁরা মন্তব্য করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট করুন