আওয়ামী লীগের ভেতরে থাকা সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।
অনুষ্ঠানে শরিফ ওসমান হাদির এক সমর্থক অভিযোগ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এমনকি তথ্য দেওয়ার পরও বলা হচ্ছে, অভিযুক্তদের নামে মামলা নেই।”
এই অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, সেটা বিবেচ্য নয়। তাদের দেখামাত্রই গ্রেপ্তার করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি আওয়ামী সন্ত্রাসীদের ধরা না হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। দলীয় পরিচয় দিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের ভেতরে থাকা বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অনলাইন ডেস্ক :