প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় মসজিদের ইট রড বিক্রি করার অভিযোগ

অনলাইন ডেস্ক :

কুমিল্লা চানপুর বউবাজার এলাকার প্রাচীন মসজিদের ২০গজের মধ্যে বিরোধকৃত সম্পত্তির উপর নতুন মসজিন নির্মান। পুরাতন মসজিদের ইট, রড ভেংগে বিক্রি করে দিচ্ছেন প্রভাবশালী মহল। এই নিয়ে দুই গ্রুপ উত্তেজিত অবস্থায় সংঘষের আশংকা করছেন এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লা শহরের চানপুর বউবাজার এলাকায় ১ নং খাস খতিয়ান ভুক্ত সরকারী সম্পত্তির উপর নির্মিত বন্দিশাহী জামে মসজিদটি ২০ গজের মধ্যে বিরোধকৃত সম্পত্তরি উপর প্রাচীন মসজিদকে পরিত্যক্ত করে একটি প্রভাবশালী মহল নতুন মসজিদ নির্মান করছেন। এরই মধ্যে সেই প্রাচীন মসজিদের ইট, রড ভেংগে বিক্রি করে দিচ্ছেনপ্রভাবশালী মহল।

স্থানীয় জনগনের দানে বন্দীশাহী মসজিদটি নির্মানের কিছু দিনের মধ্যেই কৃতিত্ব ও আধিপত্যের কারনে এর ২০ গজের মধ্যে আরো একটি মসজিদ ভবন নির্মিত হয়। স্থনীয় একটি প্রভাবশালী মহল পরিত্যাক্ত মসজিদ ভবন ভেঙ্গে এর ইট সুরকি রড বিক্রির বিরুদ্বে প্রতিবাদ জানাচ্ছে।

যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা

প্রিন্ট করুন