“আমাকে বাঁচাতে বিএনপি ও জামাতের নেতাকর্মী এবং ফ্যাসিবাদবিরোধীরা ঢাল হয়ে দাঁড়াবে”—এমন সাহসী ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী পদযাত্রার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেবিদ্বারে যারা জামাত-বিএনপির ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করেছে, তারা ১৬-১৭ বছর ঘুমাতে পারেনি, মামলা খেয়েছে, জেলে গেছে। সেই পরিবারগুলোই আমার পাশে থাকবে, আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “আমাদেরকে হুমকি দিচ্ছে না? আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট। তারপর আসবে যারা আমাকে ভালোবাসে, এরপর আসবে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা হুমকি-ধমকির রাজনীতিতে বিশ্বাস করি না। যারা ভয় দেখায়, তারাই আসলে ভয় পায়। ভয় দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না—ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়।”
এই উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তির সদস্য নাসির উদ্দীন, জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোঃ বিল্লাল হোসেন :