কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড এ্যামুনেশন।
পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।

নিজস্ব প্রতিবেদক :