চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো. আমির হোসাইন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক মো. ওয়াছিম উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মাওলানা আরিফ বিল্লাহ, মো. আবুল খায়ের, মো. ফখরুল ইসলাম মজুমদার, মো. খোকন মজুমদার, মো. আলমগীর হোসেন, মো. সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য কাজী মো. রাকিব, সাজেদা আক্তার, এনামুল হক জাবেদ, মো. আহসান উল্লাহ, মো. গিয়াস উদ্দিন সাগর, সুজন চন্দ্র শীল, সালেহ আহমেদ চৌধুরী, শাহাদাৎ হোসেন, রাবেয়া চৌধুরী, রহিমা আক্তার প্রমুখ।

অনলাইন ডেস্ক