চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পর আওয়ামী লীগ কার্যত রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে ছিটকে পড়েছে। এরই মধ্যে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ভোটের সমঝোতা এবং নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্থান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
গত ২৪ ডিসেম্বর রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে জামায়াতের সঙ্গে জোট গঠনের পক্ষে মত দেন অধিকাংশ সদস্য। তবে বিএনপির সঙ্গেও জোট গঠনের প্রস্তাব উঠে আসে। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে সরাসরি বৈঠকের পরই এনসিপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চেয়েছে, অন্যদিকে বিএনপির সঙ্গেও ১৫টি আসনের দাবিতে আলোচনা করবে। এনসিপির অভ্যন্তরে মতবিরোধ থাকায় দলটি ভেঙে তৃণমূল এনসিপি এবং আরও একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের সম্ভাবনা রয়েছে।
জামায়াত ইতোমধ্যে অমুসলিম, নারী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে জোটগতভাবে ভোটে অংশ নেওয়া নেতারা অস্বস্তিতে রয়েছেন। এনসিপি এ বিষয়টিকে বিএনপির সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে।
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এলডিপির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭টি দলের সঙ্গে জোট চূড়ান্ত এবং আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের উচ্চ আসন চাহিদার কারণে জামায়াতের সঙ্গে আট দলের আসন সমঝোতা জটিল হয়ে উঠেছে। এনসিপি-এবি পার্টি জোটের জামায়াতে যোগ দেওয়ার গুঞ্জনে এই জটিলতা আরও বেড়েছে। জামায়াত ২০০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে ১০০ আসন ছাড়ার প্রস্তুতি নিয়েছে, তবে চাহিদা অনুযায়ী আরও ২০-৩০টি আসন ছাড়তে হতে পারে।
সব মিলিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনসিপি, জামায়াত, বিএনপি এবং ইসলামী দলগুলোর জোট ও আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনা আগামী নির্বাচনের চিত্রপট বদলে দিতে পারে।

অনলাইন ডেস্ক :