প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের আস্থাভাজন ব্যাক্তিগত সহকারী , কে এই সানি?

রুহুল আমিন চৌধুরী সুমন

তারেক রহমান যখন বিমান থেকে নামেন, ঠিক তখনই তাঁর পেছনে যে মানুষটিকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়—
যিনি খালি পায়ে মাটিতে নেমে সেই মাটির স্পর্শ তারেক রহমানের হাতে তুলে দেন,
সমাবেশে যিনি সবসময় তাঁর পাশেই থাকেন—
অনেকের চোখে পড়লেও পরিচয়টা জানা হয় না।
এই নীরব, নির্ভরযোগ্য মানুষটি হলেন সানি আহমেদ ভুইয়া—
তারেক রহমানের দীর্ঘদিনের সঙ্গী ও ব্যক্তিগত সহকারী (পিএস)।
কসবার সন্তান সানি আহমেদ ভুইয়ার সঙ্গে কুমিল্লার রয়েছে বিশেষ আত্মিক সম্পর্ক।
তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব–এর মেয়ের জামাই।
এই সূত্রে তিনি পরিচিত “কুমিল্লার জামাই” হিসেবেও। কুমিল্লা নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিন চর্থা বড়পুকুর পাড় এলাকায় তিনি বিয়ে করেন।
রাজনীতির কঠিন সময়গুলোতে তারেক রহমানের পাশে থেকে দায়িত্ব পালন করা সানি আহমেদ ভুইয়া শুধুই একজন পিএস নন—
তিনি আস্থার প্রতীক, নিরব আনুগত্যের এক নাম।
নির্বাসিত জীবনের দীর্ঘ সময়েও তিনি তারেক রহমানের সঙ্গী ছিলেন,
সংগ্রাম ও ত্যাগের দিনগুলোর নীরব সাক্ষী।

প্রিন্ট করুন