ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসি কর্তৃক “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড”-এর অনুকূলে ৬৪৭ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় তার নাম জড়িয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তিনি বলেন, “এই সংবাদে আমার নাম জড়ানোর মাধ্যমে একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত ঋণ জালিয়াতি বা কোনো ধরনের অনিয়মের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
জাকারিয়া তাহের সুমন আরও জানান, “ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে আমি বরাবরই নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় অনলাইনে অংশগ্রহণ করে আমি একাধিকবার অনিয়মের বিরুদ্ধে আপত্তি জানিয়েছি এবং তা লিখিত আকারে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ দাখিল করেছি।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও কুমিল্লার কয়েকটি স্থানীয় পত্রিকা যাচাই-বাছাই ছাড়াই আমাকে শিরোনাম করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী। আমি এই ধরনের দায়িত্বহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আশা প্রকাশ করেন, “ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহ আরও সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন এবং সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।”

সংবাদ বিজ্ঞপ্তি :