প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সীমান্তে গুলির শব্দ, বিজিবি সদস্যের লাশ

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন মো. নাসিম উদ্দিন (২৩) নামের এক বিজিবি সদস্য। নিহত নাসিম ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।

 

শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলের প্রস্তুতি হিসেবে ইউনিফর্ম পরে নিজের অস্ত্র বুঝে নেন নাসিম উদ্দিন। এরপর ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি।

 

গুলির শব্দে সহকর্মীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে ব্যারাকের বারান্দায় নিয়ে এসে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

 

ওসি মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে।

প্রিন্ট করুন