একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে জাতিকে বিভক্তির রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (আজ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জাতির ভেতর অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।”
তিনি আরও লেখেন, “আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়; সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।”
ডা. শফিকুর রহমান তার বার্তায় জাতিকে হিংসা ও বিভেদ ভুলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”
তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই আহ্বান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

অনলাইন ডেস্ক :