প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ০৩নং ওয়ার্ড যুব সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ০৩নং ওয়ার্ড (ছাতিয়ানী, বৈলপুর ও ছোটখিল) ছাতিয়ানী নির্বাচনী কেন্দ্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। এতে ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের শত শত তরুন-যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

রবিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন। অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ বদিউল আলম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শামীম।

 

মুন্সীরহাট ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ছাতিয়ানী কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, জামায়াত নেতা মো. ওমর ফারুক পন্ডিতের সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ০৩নং ওয়ার্ড ছাতিয়ানী কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব, জামায়াত নেতা মো. কপিল উদ্দিন মোল্লা, আমেরিকা প্রবাসী, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, ওয়ার্ড জামায়াত নেতা ডা. তাজুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. নাছিরউদ্দিন পন্ডিত, জামায়াত নেতা মো. ইউছুফ পন্ডিত, ছাতিয়ানী গ্রাম ইউনিট জামায়াতের সভাপতি মো. মাহবুবুল হক মোল্লা, জামায়াত নেতা মো. নিজাম উদ্দিন সুমন, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন যুববিভাগের সাংগঠনিক সম্পাদক মীর শাহেদুর রহমান, ইউপি সদস্য মো. মহিন উদ্দিন মোল্লা, ওয়ার্ড জামায়াত নেতা মো. ওমর ফারুক মোল্লা শামীম, আলমগীর হোসেন, মো. গিয়াস উদ্দিন, মো. কামাল উদ্দিন, মাসুদ আলম পন্ডিত, যুবনেতা দ্বীন ইসলাম মিয়াজী, মো. সাইফ উদ্দিন, মো. ওবায়েদুল্লাহ, সাইফুল ইসলাম আরিফ, ছাতিয়ানী গ্রাম ইউনিট ছাত্রশিবির সভাপতি মো. মারুফ মোল্লা, সবুজ মোল্লা, সোহাগ মোল্লা সহ স্থানীয় যুববিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন