প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

একসঙ্গে নির্বাচন-গণভোট, কিন্তু দুই আসনে থেমে গেল সব

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। তবে এই ঐতিহাসিক আয়োজনের মাঝেই সীমানা জটিলতার কারণে দুইটি আসনে ভোটের কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব মো. আখতার আহমেদ জানান, “মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী, পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কোনো কার্যক্রম না করতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা ভোট কার্যক্রম আপাতত বন্ধ রেখেছি।”

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা রঙের এবং গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের।

 

বর্তমানে চলছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

 

সীমানা জটিলতার কারণে ভোট স্থগিত হওয়া দুইটি আসনের ভোটারদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

প্রিন্ট করুন