প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘ’র্ষে আগুনে পুড়ে শিশুসহ নি’হ’ত ৪

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই আগুন ধরে যায় যানবাহনগুলোতে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা।

 

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

দগ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকেই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস, অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রিন্ট করুন