প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলা ও ১৯-২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

​গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর দক্ষিণ উপজেলা মহিলা দল এবং কুমিল্লা মহানগরের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ড মহিলা দলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
​বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ
​দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশ গঠনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
​

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা আলম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রোকসানা আক্তার সুখী সহ সদর দক্ষিণ উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

​আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রিন্ট করুন