প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

নাঙ্গলকোটে ওয়ার্ড যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

মো: ওমর ফারুক :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার সকালে পূর্ব ভাতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে মক্রবপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সামছুল আলম বাহারের সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুল হক। এতে আরও উপস্থিত ছিলেন,মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান গোলাম মূর্তোজা চৌধুরী মুকুল, যুগ্ম আহবায়ক মোবারক খাঁন, আওয়ামীলীগ নেতা জাকের হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য সোহাগ মজুমদার,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন মিয়াজী প্রমুখ। পরে ওই ইউপির ২নং ওয়ার্ড যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন বান্নাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

প্রিন্ট করুন