প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আকবরপুত্র সায়মনের প্রতিবাদ-ইয়াছিন কাকাকে নিয়ে অপপ্রচার মেনে নেওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন সম্পর্কে ‘রাজনীতিতে জুনিয়র’ মন্তব্য করেছেন—এমন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের পুত্র ইসমাইল হোসেন সায়মন।

 

তিনি বলেন, “গতকাল একটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে যে আমি ইয়াছিন কাকাকে রাজনীতিতে জুনিয়র বলেছি। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

 

সায়মন আরও বলেন, “ইয়াছিন কাকা আমার মুরুব্বী, তিনি আমার বাবার রাজনৈতিক সহযোদ্ধা। তাকে নিয়ে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য আমি কখনো করিনি, করাও সম্ভব নয়।”

 

নিজেকে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে পরিচয় দিয়ে সায়মন বলেন, “আমি ব্যক্তি নয়, আদর্শের পক্ষে কাজ করি। ধানের শীষের বিজয়ের জন্য কুমিল্লায় মাঠে আছি। বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার আহ্বান জানাই।”

 

তিনি আরও বলেন, “আমি ওয়ান-ইলেভেন সরকারের সময় দীর্ঘদিন কারাবরণ করেছি। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর সঙ্গে মামলায় আসামি হয়ে দীর্ঘ সময় স্বদেশ থেকে দূরে ছিলাম। আজও সেই আদর্শেই কাজ করে যাচ্ছি।”

 

সায়মন কুমিল্লাবাসীকে বিভ্রান্ত না হয়ে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

প্রিন্ট করুন