প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ক্যান্টনমেন্টে জনতার জোয়ার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি

কাজী নাফিস আবদুল্লাহ :

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনি অফিস উদ্বোধন ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ক্যান্টনমেন্ট এলাকায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “প্রতিবেশী রাষ্ট্র হবে বন্ধু রাষ্ট্র; বড়সুলভ আচরণ চাই না, চাই সমতা ও ন্যায্যতা। প্রভুত্ব নয়, বন্ধুত্বই স্বাভাবিক সম্পর্কের ভিত্তি।”

 

তিনি আরও বলেন, “জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গোলাম আযম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

গণসংযোগকালে কাজী দ্বীন মোহাম্মদ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন ও জাতীয় স্বার্থে তার অবস্থান তুলে ধরেন।

প্রিন্ট করুন