প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুরাদপুরে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর অহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন সওদাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি।

 

তিনি বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। দেশের মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অটল।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ রতন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তিনি ছিলেন আমাদের মা-তুল্য নেত্রী।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মুজিবুর রহমান কামাল, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুর রহমান শরীফ, সহ-সভাপতি মোঃ মাসুম খান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বাচ্চু মিয়া, মোঃ দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনার মিয়া, মোর্শেদ মিয়া, মাসুক আহমেদ গনি, নজরুল হক, সাহিদ, ফয়সাল, জয়নাল (ঝিনু), আমির হোসেন, কাশেম, হেলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ, মহিলা দল নেত্রী জেসমিন, শেফালী, নাজমা, স্মৃতি, নিপা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুমকুম হায়দার রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন কাউসার, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, বাবু, জেলা যুবদল সদস্য নয়ন, যুবদল নেতা মিলন, ফিরোজ, নাজমুল হাসান, জাকির, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল, কবির, শরীফ, তানভীর, কৃষক দলের সভাপতি আব্বাস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভা শেষে দ্বিতীয় মুরাদপুর জামে মসজিদের মুয়াজ্জিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

প্রিন্ট করুন