মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাগিচাগাঁও বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লা-০৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণের জন্য সকলের কাছে দোয়া চান।
নামাজ শেষে মুসল্লিরাও হাজী আমিন উর রশিদ ইয়াছিনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। মসজিদের পরিবেশে তখন ধর্মীয় অনুশাসন ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃশ্য পরিলক্ষিত হয়।

নিজস্ব প্রতিবেদক